← সকল বিজ্ঞপ্তি

সহকারী টেকনিক্যাল অফিসার/ইন্সট্রাক্টর

দপ্তর / বিভাগ
রসায়ন বিভাগ
বেতন স্কেল
16000-38640
গ্রেড
১০
শূন্য পদ
১
আবেদন ফি
৳৮০০
চাকরির ধরন
Full-time
আবেদনের শেষ সময়
২৯ নভে, ২০২৬, ১১:৫৯ PM

প্রয়োজনীয় যোগ্যতা

প্রার্থীকে সকল পর্যায়ে কমপক্ষে ২য় শ্রেণী/বিভাগ বা সমমানের সহ কোন অনুমোদিত বিশ্ববিদ্যালয়/ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট বিষয়ে বি.এস-সি ইঞ্জিনিয়ারিং বা ইহার সমমানের ডিগ্রী থাকতে হবে। অথবা প্রার্থীকে সংশ্লিষ্ট বিষয়ে ৪ (চার) বছর মেয়াদী স্নাতক (সম্মান) ডিগ্রীধারী হতে হবে। অথবা প্রার্থীকে কোন অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞানে স্নাতক ডিগ্রীধারী হতে হবে এবং কোন সরকারী/আধাসরকারী/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সিনিয়র ল্যাব সহকার পদে ৩ (তিন) বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অথবা প্রার্থীর কোন অনুমোদিত বোর্ড হতে এইচ.এস.সি (বিজ্ঞান) পাশ এবং সরকারী/আধাসরকারী/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সিনিয়র ল্যাব সহকার পদে ৩ (তিন) বছরের অভিজ্ঞতাসহ ল্যাব/শপের কাজে কমপক্ষে ১০ (দশ) বছরের অভিজ্ঞতা থাকতে হবে (অভ্যন্তরীণ প্রার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য)।

সাধারণ শর্তাবলি

  1. ক্রমিক নং-৩৬, ৩৭, ৩৮, ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৫, ৪৬, ৪৮, ৫২ ও ৫৩ এ উল্লিখিত পদে গত ১৮/১২/২০২৩, ২১/০৪/২০২৪, ১৫/০৯/২০২৪, ২৪/০৬/২০২৬ ও ০২/০৮/২০২৬ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তিতে যারা আবেদন করেছেন তাদের পুণরায় আবেদন করার প্রয়োজন নেই।
  2. চাকুরীরত প্রার্থীদের আবেদনপত্র অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রেরণ করতে হবে।
  3. এন্ট্রি পদে নিয়োগের ক্ষেত্রে বয়সসীমা সর্বনিম্ন ১৮ (আঠার) বৎসর এবং সর্বোচ্চ ৩২ (বত্রিশ) বৎসর হতে হবে। এ ছাড়া অধিকতর যোগ্যতা সম্পন্ন এবং অত্র বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য (বয়স হিসাবের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ অর্থাৎ ১৮/১০/২০২৬ ইং গণনা করা হবে)।
  4. কর্মকর্তা/কর্মচারী পদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে ৩য় শ্রেণী/বিভাগ বা সমমানের গ্রেড গ্রহণযোগ্য হবে না। তবে, বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা (বিভাগ/শ্রেণী) শিথিলযোগ্য।
  5. প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতা বলতে সরকারী/আধাসরকারী ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে পূর্ণকালীন চাকুরীর অভিজ্ঞতাকে বোঝাবে। এ ছাড়াও সরকার অনুমোদিত কোন বেসরকারী বিশ্ববিদ্যালয় অথবা সমমানের প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে পূর্ণকালীন চাকুরী করার সময়কালের অর্ধেক সময়কালকে অভিজ্ঞতা হিসেবে গণ্য করা হবে। এমপিও (MPO) ভুক্ত কোন প্রতিষ্ঠানের চাকুরী গণনাযোগ্য হবে না।
  6. জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী কোটা সংরক্ষণের বিষয়ে মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসরণ করা হবে।
  7. ভুল তথ্য সম্বলিত/ত্রুটিপূর্ণ/অসম্পূর্ণ এবং বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র বিবেচনা করা হবে না।
অফিসিয়াল যোগ্যতার ডকুমেন্ট ডাউনলোড করুন

কীভাবে আবেদন করবেন

অ্যাকাউন্ট খুলে প্রোফাইল সম্পূর্ণ করুন। ২৯ নভে, ২০২৬, ১১:৫৯ PM-এর আগে আপনার অ্যাকাউন্ট থেকে এই পদে অনলাইনে আবেদন করুন।