খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

কুয়েটে আপনার ক্যারিয়ার শুরু করুন

শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী পদে অনলাইনে আবেদন করুন। একবার প্রোফাইল তৈরি করুন, যেকোনো পদে আবেদন করুন।

বিজ্ঞপ্তি

কীভাবে আবেদন করবেন

  1. 1

    অ্যাকাউন্ট খুলুন

    মোবাইল নম্বর ও ইমেইল দিয়ে নিবন্ধন করে OTP দিয়ে যাচাই করুন।

  2. 2

    প্রোফাইল পূরণ করুন

    ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, ছবি ও স্বাক্ষর দিন।

  3. 3

    আবেদন ও ফি প্রদান

    পদ নির্বাচন করে প্রিভিউ দেখে অনলাইনে ফি পরিশোধ করুন।

  4. 4

    কপি ডাউনলোড করুন

    আবেদনের কপি, পেমেন্ট রিসিপ্ট ও পরে প্রবেশপত্র ডাউনলোড করুন।

সাধারণ জিজ্ঞাসা

একটি অ্যাকাউন্ট দিয়ে কি একাধিক পদে আবেদন করা যাবে?

হ্যাঁ। একটি মোবাইল নম্বর ও ইমেইল দিয়ে একটিই অ্যাকাউন্ট খোলা যায়, আর একবার প্রোফাইল পূরণ করলে সেই অ্যাকাউন্ট থেকে যেকোনো পদে আবেদন করতে পারবেন। প্রতিটি পদের জন্য আলাদা আবেদন ও আলাদা ফি দিতে হবে।

মোবাইলে যাচাই কোড না এলে কী করব?

কয়েক মিনিট অপেক্ষা করুন এবং মোবাইল নম্বরটি ঠিক আছে কিনা দেখুন। নির্দিষ্ট সময় পর যাচাই পেজ থেকে আবার কোড পাঠানো যাবে। কোডের মেয়াদ ৫ মিনিট।

পাসওয়ার্ড ভুলে গেলে কী করব?

লগইন পেজে “পাসওয়ার্ড ভুলে গেছেন?” ক্লিক করুন। মোবাইলে আসা কোড দিয়ে নতুন পাসওয়ার্ড দিন।

ছবি, স্বাক্ষর ও সনদের ফাইল কেমন হবে?

ছবি ও স্বাক্ষর JPG বা PNG, সনদ ও অন্যান্য কাগজ PDF, JPG বা PNG — প্রতিটি সর্বোচ্চ ১ এমবি। ছবি ও স্বাক্ষর আপলোডের পর ফ্রেমে বসিয়ে নিলে সঠিক মাপ নিজে থেকেই হয়ে যায়।

চাকরির অভিজ্ঞতা না থাকলে কী করব?

প্রোফাইলের অভিজ্ঞতা ধাপে “আমার কোনো চাকরির অভিজ্ঞতা নেই” ক্লিক করে পরের ধাপে চলে যান। আবেদনের আগে পদের যোগ্যতায় অভিজ্ঞতা লাগবে কিনা দেখে নিন।

আবেদন ফি কীভাবে দেব?

আবেদন জমা দেওয়ার সময় পেমেন্ট পেজে কার্ড, মোবাইল ব্যাংকিং (বিকাশ, নগদ, রকেট ইত্যাদি) বা নেট ব্যাংকিং দিয়ে অনলাইনে ফি দিতে পারবেন। ফি না দেওয়া পর্যন্ত আবেদন জমা হয় না।

টাকা কেটে গেছে কিন্তু আবেদন জমা দেখাচ্ছে না — কী করব?

আবার ফি দেবেন না। ব্যাংক নিশ্চিত করলে কিছুক্ষণের মধ্যে আবেদন নিজে থেকেই জমা হয়ে যায়; “আমার আবেদন” থেকে অবস্থা দেখুন। দীর্ঘ সময় পরেও না হলে ট্রানজেকশন আইডিসহ কারিগরি সহায়তার নম্বরে যোগাযোগ করুন: 01805564644।

আবেদন জমার পর কি তথ্য সংশোধন করা যাবে?

ফি দেওয়ার আগে আবেদন প্রত্যাহার করে প্রোফাইল ঠিক করে আবার আবেদন করা যায়। ফি দিয়ে আবেদন জমা হওয়ার পর আর তথ্য পরিবর্তন করা যায় না, তাই জমার আগে প্রিভিউ ভালো করে দেখে নিন।

হার্ড কপি কী কী, কবে ও কোথায় পাঠাতে হবে?

আবেদনের পেজে “হার্ড কপি পাঠান” অংশে কী কী, কত সেট, শেষ তারিখ ও ঠিকানা দেওয়া থাকে। খামের জন্য কভার শিট সেখান থেকে ডাউনলোড করে খামের উপর লাগান।

প্রবেশপত্র কখন ও কোথা থেকে পাব?

প্রবেশপত্র প্রকাশিত হলে মোবাইলে SMS ও ইমেইলে জানানো হবে। তখন “আমার আবেদন” থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

ফর্ম পূরণ বা আবেদন করতে গিয়ে ওয়েবসাইটে সমস্যা হলে কোথায় যোগাযোগ করব?

ওয়েবসাইট ব্যবহারে কোনো কারিগরি সমস্যা হলে — যেমন ফর্ম পূরণ, ফাইল আপলোড বা আবেদন জমা দিতে না পারলে — কারিগরি সহায়তার নম্বরে যোগাযোগ করুন: 01805564644। এই নম্বরটি শুধু ওয়েবসাইট-সংক্রান্ত সমস্যার জন্য; পদ, যোগ্যতা বা নিয়োগ-সংক্রান্ত প্রশ্নের জন্য বিজ্ঞপ্তি দেখুন।

অন্য কোনো সমস্যা বা প্রশ্নে কোথায় যোগাযোগ করব?

যেকোনো সমস্যা বা প্রশ্নে ইমেইল করুন: career@kuet.ac.bd। ইমেইলে আপনার নাম, মোবাইল নম্বর এবং আবেদন করে থাকলে আবেদন নম্বর লিখুন।

আপনার প্রশ্নের উত্তর না পেলে ধাপে ধাপে নির্দেশিকা দেখুন।