← সকল বিজ্ঞপ্তি অফিসিয়াল যোগ্যতার ডকুমেন্ট ডাউনলোড করুন
টেকনিক্যাল অফিসার
- দপ্তর / বিভাগ
- মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ
- বেতন স্কেল
- 22000-53060
- গ্রেড
- ৯
- শূন্য পদ
- ১
- আবেদন ফি
- ৳৮০০
- চাকরির ধরন
- Full-time
- আবেদনের শেষ সময়
- ২৯ নভে, ২০২৬, ১১:৫৯ PM
প্রয়োজনীয় যোগ্যতা
প্রার্থীকে সকল পর্যায়ে কমপক্ষে ২য় শ্রেণী/বিভাগ বা সমমানের CGPA সহ কোন অনুমোদিত বিশ্ববিদ্যালয়/ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট বিষয়ে বি, এস-সি ইঞ্জিনিয়ারিং বা ইহার সমমানের ডিগ্রী থাকতে হবে। অথবা প্রার্থীকে সকল পর্যায়ে কমপক্ষে ২য় শ্রেণী/বিভাগ বা সমমানের CGPA সহ কোন অনুমোদিত বোর্ড হতে সংশ্লিষ্ট টেকনোলজিতে ডিপ্লোমাসহ সহকারী ফোরম্যান/সহকারী টেকনিক্যাল অফিসার বা সমমানের পদে কোন প্রতিষ্ঠানে ৫ (পাঁচ) বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বিভিন্ন প্রকার মেশিন মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেয়া হবে।
সাধারণ শর্তাবলি
- ক্রমিক নং-৩৬, ৩৭, ৩৮, ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৫, ৪৬, ৪৮, ৫২ ও ৫৩ এ উল্লিখিত পদে গত ১৮/১২/২০২৩, ২১/০৪/২০২৪, ১৫/০৯/২০২৪, ২৪/০৬/২০২৬ ও ০২/০৮/২০২৬ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তিতে যারা আবেদন করেছেন তাদের পুণরায় আবেদন করার প্রয়োজন নেই।
- চাকুরীরত প্রার্থীদের আবেদনপত্র অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রেরণ করতে হবে।
- এন্ট্রি পদে নিয়োগের ক্ষেত্রে বয়সসীমা সর্বনিম্ন ১৮ (আঠার) বৎসর এবং সর্বোচ্চ ৩২ (বত্রিশ) বৎসর হতে হবে। এ ছাড়া অধিকতর যোগ্যতা সম্পন্ন এবং অত্র বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য (বয়স হিসাবের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ অর্থাৎ ১৮/১০/২০২৬ ইং গণনা করা হবে)।
- কর্মকর্তা/কর্মচারী পদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে ৩য় শ্রেণী/বিভাগ বা সমমানের গ্রেড গ্রহণযোগ্য হবে না। তবে, বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা (বিভাগ/শ্রেণী) শিথিলযোগ্য।
- প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতা বলতে সরকারী/আধাসরকারী ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে পূর্ণকালীন চাকুরীর অভিজ্ঞতাকে বোঝাবে। এ ছাড়াও সরকার অনুমোদিত কোন বেসরকারী বিশ্ববিদ্যালয় অথবা সমমানের প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে পূর্ণকালীন চাকুরী করার সময়কালের অর্ধেক সময়কালকে অভিজ্ঞতা হিসেবে গণ্য করা হবে। এমপিও (MPO) ভুক্ত কোন প্রতিষ্ঠানের চাকুরী গণনাযোগ্য হবে না।
- জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী কোটা সংরক্ষণের বিষয়ে মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসরণ করা হবে।
- ভুল তথ্য সম্বলিত/ত্রুটিপূর্ণ/অসম্পূর্ণ এবং বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র বিবেচনা করা হবে না।
কীভাবে আবেদন করবেন
অ্যাকাউন্ট খুলে প্রোফাইল সম্পূর্ণ করুন। ২৯ নভে, ২০২৬, ১১:৫৯ PM-এর আগে আপনার অ্যাকাউন্ট থেকে এই পদে অনলাইনে আবেদন করুন।